ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনাকে আশা দিলেন মেসি

সময় পেরিয়ে যাচ্ছিল। তথৈবচ প্রথমার্ধ শঙ্কাটা বাড়িয়েই যাচ্ছিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না আলবিসেলেস্তেরা। যে গোল না পেলে বিদায়ের খুব কাছেই চলে যাবে দল। এমন সব মুহূর্তে আর্জেন্টিনা যার দিকে তাকিয়ে থাকে, আজও ছিল তার দিকেই। অবশেষে লিওনেল মেসিই করলেন মহাগুরুত্বপূর্ণ সেই গোলটা। তাতে আর্জেন্টিনার আশার প্রদীপটাও জ্বলে রইল নিভু নিভু করে।

ম্যাচটা যে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই, প্রথমার্ধের খেলাতে অন্তত বোঝা যায়নি। শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা যে গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে তেমন পরীক্ষাতেই ফেলতে পারেনি! শট নিয়েছে মোটে একটা, তাও সেটা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

এই ম্যাচে আর্জেন্টিনার যে জয় চাই, তা বলাই বাহুল্য। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে তার ছাপ ছিল না মোটেও। ম্যাচটা জিততে হলে পারফর্ম্যান্সটাকে আমূলেই বদলে ফেলতে হতো দলকে। আমূলে না হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে সেটা কিছুটা হলেও বদলালেন মেসিরা। বলের দখল বাড়ালেন, বাড়ল প্রতিপক্ষ রক্ষণে মেসি, ডি মারিয়াদের উপস্থিতিও।

কিন্তু যে গোলের জন্য এত কিছু, সে গোলটাই যেন পাচ্ছিল না মেসির দল। অতীতে এমন সব মুহূর্তে বহুবার আর্জেন্টিনাকে পরিত্রাণের পথ দেখিয়েছেন মেসি। আজও মেসি ম্যাজিকের অপেক্ষাতেই যেন ছিল আকাশী-সাদারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

মহাগুরুত্বপূর্ণ গোলে আর্জেন্টিনাকে আশা দিলেন মেসি

আপডেট সময় ০৩:২৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২