ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হলেন উইলিয়াম-কেট

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তার জেষ্ঠ্যপুত্র উইলিয়াম ও পুত্রবধু কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হিসেবে ঘোষণা করেছেন। এক সময় এই পদবি ছিল চার্লস ও তার প্রথম স্ত্রী ডায়ানার।

যুক্তরাজ্যের সিংহাসনের প্রথম উত্তরাধিকারীর জন্যই সাধরণ প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলস পদবীটি বরাদ্দ থাকে। ১৯৬৯ সালে লন্ডনের বাকিংহাম প্যালেসে নিজের জেষ্ঠ্য সন্তান চার্লসকে এই পদবী দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার ১৯৮১ সালে চার্লস লেডি ডায়ানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে প্রিন্সের স্ত্রী হিসেবে ডায়ানা প্রিন্সেস অব ওয়েলস পদবী লাভ করেন।

১৯৯৭ সালে বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির। তারপর চার্লস প্রিন্স অব ওয়েলস থাকলেও প্রিন্সেস অব ওয়েলস পদবীটি আর কাউকে দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। মায়ের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে রাজা হন চার্লস।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নতুন রাজা বলেন, ‘নতুন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস আমাদের জাতীয় বিষয়গুলোয় অনুপ্রেরণা ও নেতৃত্ব দিয়ে যাবে। প্রান্তিক অবস্থানে থাকা নাগরিকদের মূলধারায় আনতে সাহায্য করে যাবে, যেখানে গুরুত্বপূর্ণ সাহায্য দেওয়া যেতে পারে।’ তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকার এক নম্বরে রয়েছেন প্রিন্স উইলিয়াম। চার্লস-ডায়ানা দম্পতির এই জেষ্ঠ্য সন্তানের জন্ম ১৯৮২ সালে।

সিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকার দুই নম্বরে রয়েছে প্রিন্স উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ। তার জন্ম ২০১৩ সালে। তিন নম্বরে রয়েছে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লট। তার জন্ম ২০১৫ সালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হলেন উইলিয়াম-কেট

আপডেট সময় ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২