ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

কয়রায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা

কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট করে তাদেরকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । প্রতিকার চেয়ে
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যান চালক মনিরুল কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকর্ড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিষ্ট্রি কোবলায় মনিরুল ইসলাম জমি ক্রয় করে ঘরবাড়ী নির্মাণ করে ভোগ দখল করে বসবাস করে আসছে। পক্ষান্তরে প্রায় সময় আনিছ গাজী গংরা বিভিন্ন সময় তারা এবং কিছু ভাড়াটিয়া লোকজনের সহায়তায় মনিরুল গংদের জায়গা থেকে বিতাড়িত করতে হামলা চালানোর পাশাপাশি হুমকি অব্যাহত রাখে। নিরুপায় হয়ে মনিরুল কয়রা থানায় একটি জিডি করেন। ঐ বিষয়কে কেন্দ্র করে গত ১১ ফেরুয়ারী দুপুরে গুপিরায়েরবেড় গ্রামের আনিস সানা গংরা দা, শাবল, কোদাল লাঠিসোটা নিয়ে মনিরুল গংদের বাড়ীতে প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া কেটে বাড়ী ঘরের ক্ষতিসাধন করে। এছাড়া তাদের ঘরে রক্ষিত নগদ অর্থ ও মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়। আনিস সানা গংদের হামলায় মনিরুল ও তার স্ত্রী নাছিমা ও নুর ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডঃ আঃ রাজ্জাক বলেন, বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই খুলনাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

কয়রায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় ০৮:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫