ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত শহরের সাতমাথা থেকে স্টেশন রোড ও পার্ক রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম।

বগুড়া জেলা পুলিশ সূত্র জানায়, অবৈধভাবে সড়কে যানবাহন পার্কিং ও অবৈধভাবে সড়কে বসা ভ্রাম্যমাণ দোকানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। এসময় যানবাহন চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও অবৈধভাবে সড়কে বসা ভ্রাম্যমাণ দোকান মালিকদের সরিয়ে দেওয়াসহ তাদেরও সতর্ক করে পুলিশ। তবে এসময় কাউকে অর্থদণ্ড বা আইনের আওতায় মিয়ে আসা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও আগামীকাল থেকে নির্দেশ ভঙ্গকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে৷ এ অভিযানে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বগুড়ায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

আপডেট সময় ১১:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২