ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করলো ঝাল-মুড়ি বিক্রেতা

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমানকে (২৮) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ফাহিম রহমান ইন্টার্ন ২৫ তম ব্যাচের চিকিৎসক ও ঢাকার সবুজবাগের নুর মোহাম্মাদের ছেলে। তিনি বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ইন্টার্ন চিকিৎসক ফাহিম বুধবার বিকেলে তার বন্ধুদের সঙ্গে শজিমেক হাসপাতালের ২ নম্বর গেটে আড্ডা দিচ্ছিলেন। পরে তারা ফরিদ ব্যাপারী ও তার ছেলে শাকিল হোসেনের দোকানে ঝাল-মুড়ি খেতে যান।

একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে দোকানি শাকিলের সঙ্গে চিকিৎসক ফাহিমের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাটার চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান। শজিমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চিকিৎসক ফাহিমের সহপাঠী মোফাজ্জল হোসেন রনি বলেন, তুচ্ছ ঘটনায় ফাহিমকে ছুরিকাহত করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান,এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বগুড়ায় ইন্টার্ন চিকিৎসককে ছুরিকাঘাত করলো ঝাল-মুড়ি বিক্রেতা

আপডেট সময় ১০:৫৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২