সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের ডাব বিক্রেতা আব্দুল আলিমের ছেলে আনিজুল ইসলাম (১৮) ও একই উপজেলার চন্ডিপুর গ্রামের স্কুলপাড়ার তরিকুল ইসলামের ছেলে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাতুল হোসেন (২২)।

আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কলেজপাড়ার শহিদুল ইসলামের ছেলে রাহুল (১৯), একই গ্রামের পূর্বপাড়ার মিজানুর রহমানের ছেলে হৃদয় হোসেন (১৯) ও একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যধারা গ্রামের আবু কাশেমের ছেলে রাজু আহমেদ (২১)।

রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য আবু সিদ্দিকী। তিনি বলেন, আহত রাতুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে একটি মোটরসাইকেলে আনিজুল, রাতুলসহ তিনজন কার্পাসডাঙ্গা থেকে দর্শনার দিকে যাচ্ছিল। চন্ডিপুর গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে তারা ইঞ্জিনচালিত আলমসাধুকে ওভারটেক করতে যায়। এ সময় সামনে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিজুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের মধ্যে রাতুলসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে রাতুলের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, হাসপাতালে আসার আগেই আনিজুলের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে রাতুলসহ দুজনকে রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, আলমসাধুকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে কি না জানা নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ তরুণের

আপডেট সময় ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২