ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

তিতাসে জান্নাত হত্যা, ঘাতক মুন্নার ফাঁসির দাবিতে মানববন্ধন

কুমিল্লার তিতাসে ফোন করে ডেকে ২ সন্তানের জননী গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে (২৫) হত্যা করে মরদেহ ৬ টুকরো করে নদীতে ফেলে দেয় ঘাতক মুন্না। সেই ঘাতক মুন্নার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসি।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঘাতক মুন্নাসহ অন্য সহযোগিদের ফাঁসির দাবি করে নিহতের আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসিরা।

চলতি বছরের ৫ সেপ্টেম্বর এ লোমহর্ষক হত্যার ঘটনা ঘটে। এর আগে গত ১১ সেপ্টেম্বর নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে মুন্না ও তার মামা নাইমসহ ৭ জনকে আসামি করে তিতাস থানায় একটি অপহরণ মামলা করেন।

এর আগে কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে প্রেমিক তারেক মাহবুব মুন্না গ্রেফতার হওয়ার পর জান্নাতকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। ঘাতকের ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি ও মামলা সূত্রে জানা যায়, তিতাসের জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের জামাল সরকারের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই গ্রামের আব্দুল করিমের ছেলে তারেক মাহবুব মুন্নার পরকিয়া প্রেমের সম্পর্ক ছিলো।

বিষয়টি জানাজানি হলে ২০১৮ সালের দিকে জান্নাতের প্রথম সংসার ভেঙ্গে যায় এবং গত ২০২৩ সালে গ্রাম্য শালিসের মাধ্যমে মুন্নার সাথে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের দিন ঠিক হয়। কিন্তু মুন্না জান্নাতকে বিয়ে না করে গোপনে বিদেশ চলে যায় এবং চলতি বছরের আগস্টের দিকে মুন্না দেশে আসে এবং অন্যত্র বিয়ে করে ফেলে। বিষয়টি জান্নাতকে কষ্ট দিলে দু’জনের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয় এবং জান্নাতকে হত্যার পরিকল্পনা করে মুন্না। সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসের ৫ তারিখে জান্নাতকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকা দিয়ে কাঁঠালিয়া নদীতে নিয়ে প্রথমে দেহ থেকে মাথা আলাদা করে এরপর হাত ও পা বিচ্ছিন্ন করে মোট ৬ টুকরো করে নদীতে ফেলে দেয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

তিতাসে জান্নাত হত্যা, ঘাতক মুন্নার ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪