ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর শেখ (২৩) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।

গ্রেফতার আসামিরা হলেন- রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুনবাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।

নিহত তানভীর শেখ রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার বিনোদপুর এলাকার বাবু শেখের ছেলে।

স্বজনরা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে বিনোদপুর এলাকার নিজ বাড়ি থেকে বাড়ির পাশে মুন্নুর দোকানে ডিম আনতে যাচ্ছিলেন তানভীর। পথে বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দির সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, বুধবার (১৩ নভেম্বর) সকালে তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ নম্বর আসামি কাজলকে বিকেল ৩ টার দিকে শহরের বিনোদপুর এলাকা থেকে ও ৮ নম্বর আসামি রহিমকে সন্ধ্যা ৬ টার দিকে বড়পুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪