সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

ভোলার নিখোঁজ ব্যাবসায়ী সুলতান কে উদ্ধার করলো র‍্যাব

ভোলা মহাজনপট্টির ব্যবসায়ী নিখোঁজ সুলতান আহম্মেদের গত ৪ নভেম্বর রাতে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় আসার পথে তিনি নিখোঁজ হন। এঘটনায় সুলতান আহম্মেদের স্ত্রী নাহানুর বেগম ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরিবার সূত্রে জানা যায়, সার ও এ্যাংকর সিমেন্টে ডিলার সুলতান আহম্মেদ গত ২ নভেম্বর ব্যবসায়িক কাজে ঢাকায় যান। কাজ শেষে ৪ নভেম্বর রাত ১০ টায় রাজারহাট বি লঞ্চ যোগে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেন। রওয়ানা করার বিষয়টি তিনি মোবাবইল ফোনে তার স্ত্রী নাহানুর বেগমকে জানিয়েছেন। কিন্তু ওইদিন রাত সাড়ে ১১ টার পর থেকে তার ব্যবহৃত ২ টি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারে কেউ সুলতান আহম্মেদর সঙ্গে যোগাযোগ করতে পারেন নি। এরপর থেকে ব্যবসায়ীর পরিবার আতঙ্ক উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। নিখোঁজের স্ত্রী নাহানুর বেগম ৫ নভেম্বর ভোলা সদর থানায় জিডি করেন। পরে র‌্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প,বরিশাল এবং র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের র‌্যাবের একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে ০৯/১১/২০২৪ তারিখ রাত ৯ টায় ০৫ মিনিটের সময় ভোলা সদর থানার জিডি নং-২৯১, তারিখ-০৫/১১/২০২৪ ইং এবং জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জিডি নং-৩০৪, তারিখ-০৬/১১/২০২৪ ইং এর নিখোঁজ ভিকটিম ভোলার বিশিষ্ট সার ও সিমেন্ট ব্যবসায়ী সুলতান আহমেদ (৬৫), পিতা- মৃত মোতাহার উদ্দিন ভূঁইয়া, উকিল পাড়া, ০৮নং ওয়ার্ড, পৌরসভা, সদর, সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। প্রকাশ থাকে যে, ভিকটিমের স্ত্রী গত ০৭/১১/২০২৪ ইং তারিখ র্যাব ক্যাম্প, ভোলার ক্যাম্প কমান্ডার বরাবর গত ০৪/১১/২০২৪ ইং তারিখ হতে নিখোঁজ হওয়া তাহার স্বামী মোঃ সুলতান আহমেদকে উদ্ধারের নিমিত্তে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে র্যাব ক্যাম্প ভোলা নিখোঁজ ভিকটিমের সন্ধানে সংশ্লিষ্ট বিষয়াবলী পর্যালোচনা করেন এবং অত্যন্ত তৎপরতার সাথে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে উল্লেখিত ভিকটিমকে অভিযোগ প্রাপ্তির দুই দিনের মধ্যে উদ্ধার করে তার পরিবারের কাছে তাকে সুস্থ অবস্থায় হস্তান্তর করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

ভোলার নিখোঁজ ব্যাবসায়ী সুলতান কে উদ্ধার করলো র‍্যাব

আপডেট সময় ০১:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪