সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ হাজার ২০৬ টাকা) করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে এ নতুন মজুরির হার কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এর আগে ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিত নির্ধারণ করেছিলেন। এবার মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হচ্ছে, যা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ছোট নিয়োগকর্তাদের জন্য নিয়মে শিথিলতা করে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, পাঁচজনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের জন্য মজুরি বৃদ্ধি কার্যকর করতে ২০২৫ সালের ১ আগস্ট পর্যন্ত ছয় মাসের বিলম্ব মঞ্জুর করা হবে, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন।

এদিকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের জন্য প্রারম্ভিক বেতন ২২৯০ রিঙ্গিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩৮০ রিঙ্গিত এবং পেশাদার সৃজনশীল ডিজাইনারদের জন্য ২৯৮৫ রিঙ্গিত নির্ধারণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও জানিয়েছেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য একটি পাইলট প্রোগ্রাম চালু হয়েছিল, যা আগামী বছর পুরোপুরি বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়ন রিঙ্গিত বাজেটে প্রোগ্রামটির মাধ্যমে প্রায় ৫০ হাজার শ্রমিক উপকৃত হবেন।

এছাড়াও চরম দারিদ্র্য দূর করার লক্ষ্যে মালয়েশিয়া সরকার ‘পিপলস ইনকাম ইনিশিয়েটিভ’(আইপিআর) প্রোগ্রামে ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করবে।

উল্লেখ্য, ২০২৫ সালে মালয়েশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত প্রসারিত হতে পারে বলে আশা করছে সরকার। চলতি বছরে এ প্রবৃদ্ধির পূর্বাভাস উন্নীত করে ৪.৮ থেকে ৫.৩ শতাংশ করা হয়েছে।

নতুন ন্যূনতম মজুরি এবং অন্যান্য অর্থনৈতিক নীতিমালা শ্রমিকদের আর্থিক সুরক্ষা বাড়াবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছে মালয়েশিয়া সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সুখবর দিল মালয়েশিয়া

আপডেট সময় ০১:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪