ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি

সাকিবের বিকল্প খুঁজে নিলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। শুরুতে শঙ্কা থাকলেও নিরাপত্তার ‘নিশ্চয়তা’ পেয়ে দেশের পথে রওয়ানা-ও হয়েছিলেন। তবে সে নিরাপত্তা শঙ্কাতেই শেষ পর্যন্ত তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে। তাতেই নিশ্চিত হয়ে যায়, স্কোয়াডে থাকলেও মিরপুর টেস্টে তার খেলা হচ্ছে না।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) তার জায়গায় স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

সাকিবের মতোই বাঁহাতি স্পিন বোলিং করেন মুরাদ। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এরই মধ্যে শিকার করেছেন ১৩৬ উইকেট।

সাকিবের বদলি হিসেবে দলে এলেও মূল একাদশে তার জায়গা পাওয়া মোটেই সহজ হবে না। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাদের কাউকে টপকে মিরপুর টেস্টে মুরাদের সুযোগ পাওয়াটা কঠিন বৈকি!

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি ‘দুর্নীতির বরপুত্র’ চট্টগ্রামের বন সংরক্ষক মোল্যা রেজাউল

সাকিবের বিকল্প খুঁজে নিলো বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪