সংবাদ শিরোনাম ::
সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে মিল্কভিটার চেয়ারম্যান শাতিলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বচ্ছতা,জবাবদিহীতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে : ভিসি হেমায়েত জাহান প্রেমের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবা নারী বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিকসহ ২ জন আটক প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা সোনারগাঁয় শপিংমলে আগুন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার দেশের ১৪ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

গোয়াইনঘাটে ৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ: ধরা যায়নি কাউকে

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে আসা দুটি ডিআই ট্রাকভর্তি ৯০ বস্তা ভারতীয় চিনি পাচারকালে জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার জাফলং-তামাবিল সড়কের গুচ্ছগ্রাম মোড় থেকে চিনি ভর্তি এই দুটি গাড়ী জব্দ করা হয়। তবে গাড়ীর চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, চিনি, মাদক সহ ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেদারসে আসছে। সেনাবাহিনী মাঠে থাকায় চোরাকারবারিরা কিছুটা নিষ্ক্রিয় ছিলো। কিন্তু ধীরে ধীরে আবার সরব হচ্ছে এসব চোরাকারবারি সিন্ডিকেট।

দুটি চিনি ভর্তি গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি শাহ মো. হারুন অর-রশিদ বলেন, নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে। দেশের চলমান সংকট ও পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটেছে, আর এই সুযোগটাই নিচ্ছে চোরাকারবারিরা। এখন ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তিনি বলেন, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

গোয়াইনঘাটে ৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ: ধরা যায়নি কাউকে

আপডেট সময় ০৫:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪