ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

যে কারণে প্রজ্ঞাপন প্রত্যাহার, জানালেন শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুমোদন করেছেন।

জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেছেন, ডিজিএফআই, এনএসআই ও এসবির রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য না পাওয়া জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি অনুমোদন করেছেন। সংক্রান্ত গেজেট কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই পহেলা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।

৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার পর জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

যে কারণে প্রজ্ঞাপন প্রত্যাহার, জানালেন শিশির মনির

আপডেট সময় ০১:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪