সংবাদ শিরোনাম ::
সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিএনপির নাম ভাঙিয়ে প্রেসক্লাব কমিটি

শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে একটি প্রতিবাদ মূলক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে শেরপুর জেলা বিএনপি। সোমবার রাতে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হজরত আলীর যৌথ স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়। যা নিয়ে এখন চলছে মিশ্র প্রতিক্রিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির নেতাসহ আমরা কেউ অবগত নই। জেলার সব সাংবাদিকের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করার আহবান জানানো হলো।

শেরপুর প্রেসক্লাব সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের কয়েক জন সাংবাদিক গোপনে বৈঠক করে স্বৈরাচারী কায়দায় ২২ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করেন এবং প্রেসক্লাব নিয়ে আদালতে মামলা থাকার পরেও গুটি কয়েক সাংবাদিক প্রেসক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এই কমিটি ২২ তারিখ সকালে প্রকাশ হলে আন্দোলন শুরু করে জেলার প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। পরবর্তীতে কমিটির বাইরে থাকা শতাধিক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করেন। পরে সভাপতি সাধারণ সম্পাদক সাংবাদিকদের আশ্বস্ত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী বলেন, আন্দোলনরত সাংবাদিকদের কাছ থেকে আমি জানতে পারি, গণতান্ত্রিক উপায়ে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন না করে বিএনপির নাম ভাঙিয়ে কয়েকজন সাংবাদিক মিলে প্রেসক্লাবের কমিটি গঠন করেছে। এই কমিটি নিয়ে শেরপুর জেলার বহু সাংবাদিক আন্দোলন শুরু করে দেয় এবং বিএনপি প্রশ্নবিদ্ধ হয়। বিএনপির নাম করে তারা এই কমিটি করেছে তাই আমরা সভাপতি সাধারণ সম্পাদক মিলে একটি বিজ্ঞপ্তি দিয়েছি।

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, প্রেসক্লাব নিয়ে বিবদমান দুটি গ্রুপের আদালতে মামলা থাকার পরেও দেশের একটি ঐতিহ্যবাহী সংগঠনের নাম ভাঙিয়ে কতিপয় সাংবাদিক চর দখলের মতো প্রেসক্লাবের তালা ভেঙে প্রবেশ করা এবং কমিটি গঠন করা আদালত অবমাননার শামিল। বিএনপি বিষয়টি নিয়ে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেটি সময়োপযোগী সিদ্ধান্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

শেরপুরে বিএনপির নাম ভাঙিয়ে প্রেসক্লাব কমিটি

আপডেট সময় ০১:৪১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪