ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

নৌপথে সুনামগঞ্জ থেকে সিলেটে বিএনপির হাজারো নেতাকর্মী

টানা দুই দিনের বাস ধর্মঘটের কবলে পড়েছে সুনামগঞ্জ। তাই বিএন‌পির বিভাগীয় সমাবেশে যোগ দিতে সড়কপথের ধর্মঘট এ‌ড়িয়ে নৌপথে সিলেট পৌঁছেছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বিএন‌পি ও অঙ্গ সংগঠনের অন্তত এক হাজার নেতাকর্মী। নৌপথে ধর্মঘট না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট নগরীর কা‌নিশাইল মজুমদার পাড়া খেয়াঘাটে পৌঁছায় আট‌টি বাল্কহেড (ইঞ্জিনচালিত মালবাহী নৌকা)। যার প্রত্যেকটিতে গড়ে ১০০ থেকে ১২০ জন যাত্রী ছিলেন। ঘাটে আগে থেকে উপস্থিত ছিলেন বিএন‌পি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। সুনামগঞ্জের আট‌টি নৌকা ঘাটে পৌঁছালে হাততা‌লি ও স্লোগান দিয়ে নৌকায় করে আসা নেতাকর্মীদের স্বাগত জানান। এসময় নেতাকর্মীরা অভিযোগ করে জানান, সড়কপথে যেখানে তাদের এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতো সেখানে নৌপথে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লেগেছে।

dhakapost

ছাতক মোল্লাপাড়া থেকে আসা নৌকাচালক মুহিম আলী বলেন, সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে রওনা দিয়েছি। বিকেল সাড়ে তিনটায় সিলেটের কানিশাইল ঘাটে এসে পৌঁছেছি। সিলেট পৌঁছানোর আগে লামাকা‌জি পয়েন্টে পু‌লিশ নৌকা থামাতে ইশারা করেছিল।

দোয়ারা সদর ইউপি চেয়ারম‌্যান মামুন মিয়া বলেন, আম‌াদের বাধা দেওয়ায় নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার জন‌্য আরও উদ্বুদ্ধ হচ্ছেন। যার প্রমাণ নৌপথে নেতাকর্মীদের ঢল। আরও পাঁচ‌টি নৌকা পথে রয়েছে। শ‌নিবারের মধ্যে দুই উপজেলা থেকে কমপক্ষে আরও ৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন।

ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলী নৌপথে আসা নেতাকর্মীদের জড়ো কর‌ছিলেন। এসময় তিনি জানান, বিএন‌পি নেতা মিজান চৌধুরীর নির্দেশনায় নেতাকর্মীদের অভ‌্যর্থনা জানাতে তি‌নি সেখানে গিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্প‌তিবার (১৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতি শুক্রবার ও শ‌নিবার বাস ধর্মঘটের ঘোষণা দে‌য়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

নৌপথে সুনামগঞ্জ থেকে সিলেটে বিএনপির হাজারো নেতাকর্মী

আপডেট সময় ০৭:১৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২