ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সিলেটে বিএনপির গণসমাবেশে ব্যাজ বিক্রি করতে শরীয়তপুরের মামুন

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৯ নভেম্বর)। এরই মধ্যে বিএনপির দলীয় লোগোখচিত ব্যাজ বিক্রি করতে সিলেটে এসেছেন শরীয়তপুরের মামুন খান। সর্বশেষ ফরিদপুরে বিএনপির সমাবেশে প্রায় ৮ হাজার টাকা লাভ করা মামুন এবার এই সংখ্যা দ্বিগুণ করতে চান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় সিলেট বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে এসেছেন মামুন খান। সমাবেশস্থলের মূল প্রবেশপথের কাছে বিএনপির ব্যাজের পসরা সাজিয়ে বিক্রি করছেন তিনি।

মামুন খান ঢাকা পোস্টকে জানান, তিনি রাজধানী ঢাকায় বসবাস করেন। ব্যাজ বিক্রি করাই তার পেশা। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় প্রোগ্রামে ব্যাজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। বিএনপির খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের গণসমাবেশেও তিনি গিয়েছিলেন। গত চারটি গণসমাবেশে তার গড় বিক্রি ছিল ৩০-৩৫ হাজার টাকা। এর মধ্যে ফরিদপুরে তিনি প্রায় ৮ হাজার টাকা আয় করেছিলেন। সিলেটে এই আয়ের সংখ্যা দ্বিগুণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, বিএনপি ও সকল সহযোগী সংগঠনের ব্যাজ, পতাকা, স্টিকার তার কাছে রয়েছে। সিলেটে গত ১ ঘণ্টায় তিনি বিক্রি করেছেন প্রায় ১ হাজার টাকা।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এটি হবে বিএনপির ৭ম বিভাগীয় গণসমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে বিএনপির গণসমাবেশে ব্যাজ বিক্রি করতে শরীয়তপুরের মামুন

আপডেট সময় ১২:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২