ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেন কিয়েভকে ইউক্রেনীয় শহর খারকিভের কাছে রুশ সীমান্ত এলাকায় হামলা চালানোর অনুমতি দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে নিজ অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন। এখন পর্যন্ত তিনি মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর কথা অস্বীকার করে আসছেন।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন যে ইউক্রেন যেন খারকিভ অঞ্চলে পাল্টা আঘাত করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয়।

ওয়াশিংটনের রুশ দূতাবাস, জাতিসংঘের রুশ মিশনের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

ইউক্রেন যাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার করতে পারে সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিযয়ে আসছিল সামরিক জোট ন্যাটো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি। এরমধ্যেই বাইডেনের এই অনুমতি দেওয়ার খবর সামনে এল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪