ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০২:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৭২৭ বার পড়া হয়েছে

জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শেষ মুহুর্তের নির্বাচনী প্রচার ও প্রচারনা।

বোরহানউদ্দিন উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ২দিন। এরই মধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তারা। উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ বছর বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চারজন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব জাফরুল্লাহ চোধুরী, দোয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কালাম আজাদ, কাপ পিরিচ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাসেল আহম্মেদ মিয়া ও মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী হীরা, টিউবওয়েল মার্কা নিয়ে ইসমাইল খাঁন, চশমা মার্কা নিয়ে মনসুর আলম চৌধুরী ও উড়োজাহাজ মার্কা নিয়ে হাসিব চৌধুরী বাধঁন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহফুজা ইয়াছমিন, কলস মার্কা নিয়ে আকতারুন নেছা রিনু ও ফুটবল মার্কা নিয়ে রাজিয়া সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের।

উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক।

এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।

উপজেলায় মোট ভোটার ২ লাখ ১২ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৩২১ জন আর নারী ভোটার ১ লাখ ০১ হাজার ৮শো ৪১জন।

আগামী ২১মে মঙ্গলবার এ উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৮২টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

আপডেট সময় ০২:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪