ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

‘টাকা না থাকায়’ নির্বাচন করতে পারছেন না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিজেপি প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছেন। কারণ তার নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় টাকা নেই বলে জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। চলবে ১ জুন পর্যন্ত। গত ১৬ মার্চ নির্বাচনের সম্পূর্ণ তফসিল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিআই)। এর পরই নির্বাচনের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। চলছে প্রার্থী বাছাই ও মনোনয়ন।

নির্বাচনি প্রস্তুতির মধ্যে বুধবার (২৭ মার্চ) এক সম্মেলনে অংশ নিয়ে লোকসভা নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে কথা বলেন ক্ষমতাসীন বিজেপির নেত্রী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি বলেন, বিজেপির পক্ষ থেকে তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

সীতারামণ বলেন, এক সপ্তাহ বা ১০ দিন ভাবার পর, আমি ‘না’ করে দিই। নির্বাচন করার মতো পর্যাপ্ত অর্থ আমার নেই। আমি খুবই খুশি। কারণ তারা আমার যুক্তিটি গ্রহণ করেছে। অর্থাৎ আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।’
অর্থমন্ত্রী হয়ে কেন নির্বাচন করার মতো টাকা নেই— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের অর্থসম্পদ তার নয়। আমার বেতন, আমার আয় এবং আমার সঞ্চয়— আমার; কিন্তু এগুলো ভারতের সম্পদ নয়। তবে নিজে নির্বাচন না করলেও বিজেপির নির্বাচনি প্রচারে অংশ নেবেন বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোরহানউদ্দিনে সামাজিক অপপ্রচার মোকাবিলা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা সভা

‘টাকা না থাকায়’ নির্বাচন করতে পারছেন না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আপডেট সময় ০২:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪