সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

মহিলা দলের সাধারণ সম্পাদক আটক, দাবি রিজভীর

বরিশালে বিএনপির সমাবেশ শেষে শনিবার (৫ নভেম্বর) মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ লঞ্চে ঢাকার সদরঘাটে পৌঁছালে র‌্যাব-৩ এর একটি টিম এসে তার গাড়ি আটক করে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এরপর তাকে র‍্যাবের কার্যালয়ে নিয়ে যায়। সুলতানা আহমেদ এখন র‌্যাব-৩ এর কার্যালয়ে।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, এ ঘটনা শুধু অমানবিকই নয়, একজন নারী নেত্রীর প্রতি চরম অবমাননা। দেশে শুধু বিরোধী দলীয় পুরুষ নেতাকর্মীরাই নয়, নারী নেত্রীরাও সরকারি আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, দেশে শিশু-বৃদ্ধ-নারী-পুরুষ প্রত্যেকেই ভয়ানক ভয়ের পরিবেশের মধ্যে দিনযাপন করছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে সত্য উচ্চারণের কারণে যে কেউ মারাত্মক সরকারি জুলুমের মধ্যে পড়তে পারে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সেই জুলুমেরই শিকার হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মহিলা দলের সাধারণ সম্পাদক আটক, দাবি রিজভীর

আপডেট সময় ০১:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২