সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার অনুরোধ নানকের

বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা স্বাগত জানাই বিএনপিকে। বিএনপিকে মনে রাখতে হবে, কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠি নিয়ে মিছিল করা যাবে না। তাদের লাঠি  মিছিল বন্ধ করতে হবে।

নানক বলেন, রাজনীতিতে একটা শিষ্টাচার রয়েছে। রাজনীতিতে একটি গতানুগতিক প্রথা রয়েছে। বিএনপি নামক দলটি কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলে, অশালীন কথা বলে। সে কারণে আমি অনুরোধ করব, রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য। রাজনৈতিক ভাষায় ফিরে আসার জন্য।

নানক বলেন, আমাদের নেত্রীর পরিষ্কার নির্দেশনা হলো— কোনো আন্দোলন সংগ্রামে বাধা দেওয়া যাবে না। যার যার কর্মসূচি পালন করতে হবে। বিভিন্ন জায়গায় পরিবহন বন্ধ হচ্ছে, বিশেষ করে বাস ও ট্রাক বন্ধ হচ্ছে। এই বাস-ট্রাক বন্ধ হচ্ছে একটি কারণে। এটি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দিয়ে করা হচ্ছে না। আতংকের কারণে বাস-ট্রাক মালিক সমিতি বন্ধ করে দেয়। তারা দেখেছে বিএনপি-জামায়াত বাসে অগ্নিসন্ত্রাস করেছে। যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। যে মালিক বাসটি দেবেন তার তো অনেক টাকার ইনভলব। কাজে এত টাকার সম্পৃক্ততা যার আছে, জ্বলে যেতে পারে, জ্বালিয়ে দিতে পারে— সেই আশঙ্কা থেকেই বাস বন্ধ করতে পারে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের দলের সভাপতি কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে ৩ ডিসেম্বর ছাত্রলীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, যুবলীগের মহাসমাবেশ ও আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চঞ্চলতা, আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, আমাদের কর্মযজ্ঞ চলছে।

এদিকে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলসহ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ সম্মেলন ও যুবলীগের ৫০ বছর উদযাপন হবে সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে। এরই মধ্যে মঞ্চ তৈরি কাজ শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসার অনুরোধ নানকের

আপডেট সময় ০২:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২