সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

সেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল: কাদের

খুলনা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনাল চলছে। আগামী জানুয়ারি মাসে ফাইনাল খেলা হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। সব অপশক্তি ভেঙে তছনছ হয়ে যাবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতে হবে। কাউকে ছাড়া হবে না।

জনসভায় সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

সেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল: কাদের

আপডেট সময় ০৫:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩