ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এবার পালাবার পথ পাবে না বিএনপি: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নেমেছে, আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নেমেছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ। ওলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে বিজয়ের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। ২৮ অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ। থাকবে সতর্ক অবস্থানে। সকল অপশক্তির বিশ্বস্ত ঠিকানা বিএনপিকে নির্বাচনে চিরতরে পরাজিত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির নরম কথায় জনগণ বিশ্বাস করবে না। বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। দলটি বারে বারে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

এবার পালাবার পথ পাবে না বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩