ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে: কাদের

জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি দেখে বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আইইবি মিলনায়তনে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, “বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। নয়া দিল্লির একটি সেলফি দেখে তাদের রাতের ঘুম হারাম। তাদের লাফালাফি বন্ধ হয়ে গেছে। বিএনপি মানুষের মনে আস্থা রাখতে পারছে না। বিএনপির আন্দোলনে জনগণ নেই। শুধু আছে নেতাকর্মী। তারা এখন আর কাকে দেখাবে, কে নিষেধাজ্ঞা দেবে, কে ভিসানীতি দেবে? এসব ভেবে তাদের মাথা ঠিক নেই। আমরা জনগণের সঙ্গে আছি। আমাদের নেত্রী শেখ হাসিনা, আমরা কাউকে ভয় পাই না।”

তিনি আরও বলেন, “অর্থ খরচ করে ড. ইউনূসের পক্ষে বিবৃতি কেনা হয়েছে। বিএনপি একেক সময় একেক জায়গায় ভর করে কথা বলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ মিনারে আসেন না, স্মৃতিসৌধে যান না, ১৫ আগস্টে কোনো শোক প্রকাশ করেন না, এমনকি জাতীয় চার নেতার প্রতিও শ্রদ্ধা নেই। অথচ তিনি বলেন, আওয়ামী লীগ ড. ইউনূসকে অপমান করে এবং নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ছোট করে। ড. ইউনূস তো আমাদের দুঃখ-কষ্টে নেই, তাহলে তিনি মানুষকে আপন ভাববেন কী করে? আমাদের জন্য তার কোনো দরদ নেই। দেশের কোনো সংকটে তার কোনো অবদান নেই। তাহলে আমরা তাকে কেন ভালোবাসব?”

ওবায়দুল কাদের আরও বলেন, “ড. ইউনূস নোবেল বিজয়ী হয়েও আমাদের দেশের কোনো দুঃখ-কষ্টে নেই। তার জন্য বিএনপির এত মায়াকান্না কেন আমার জানতে ইচ্ছে করে। তারা ভেবেছে ওয়ান ইলেভেনের মতো একটি নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠন করবে। সেদিন আর আসবে না। বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে সেটি ঠিক করে ফেলেছে। যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ সুদৃঢ় অবস্থানের জানান দিতে পারে। কারণ, আওয়ামী লীগ সন্ত্রাসীদের দল নয়, সাম্প্রদায়িক দলও নয়। আওয়ামী লীগ সত্য ও জনগণের পক্ষের দল।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে: কাদের

আপডেট সময় ১০:১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩