সংবাদ শিরোনাম ::
লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

তথ্য অনুসারে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪১ জন মৌখিক পরীক্ষা দেবেন। প্রতিদিন ১৮০ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। প্রথম পর্বের মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) পাওয়া যাবে।

এদিকে, পরীক্ষা চলাকালে প্রার্থীকে নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে। পরীক্ষা চলাকালে প্রার্থী কমিশন চত্বর এমনকি ক্যানটিনেও কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে দেখা করতে পাবে না। পরীক্ষার দিন কোনোভাবেই মুঠোফোন বা কোনো যন্ত্র নিয়ে কমিশনে প্রবেশ করা যাবে না। প্রিলিমিনারির সময় দেওয়া ছবি সংবলিত প্রবেশপত্র আনতে হবে।

৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গেল বছরের ২০ জানুয়ারি পরীক্ষার ফলাফলে ১৫ হাজার ২২৯ প্রার্থী উত্তীর্ণ হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

আপডেট সময় ০২:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩