ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

সহিংসতার ঘটনায় সাতশর বেশি আটক হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবারের সহিংসতায় সাতশর বেশি জনকে ধরা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলের নেতৃত্বে আসা ৪ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ,বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে  গতকালকের (শনিবার) ভায়োলেন্সের ঘটনায় সাত’শর বেশি জনকে ধরা হয়েছে। এরমধ্যে যাদের সংশ্লিষ্টতা থাকবে না, তাদেরকে থানা থেকেই ছেড়ে দেওয়া হবে।

৪ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল কেন এসেছিলেন জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা মূলত বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো অন্তরায় হবে কি না; তা জানতে এসেছেন। আমাদের সঙ্গে তাদের দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন। তাদের বলেছি, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবেন, দক্ষতা, পেশাদারিত্ব ও অভিজ্ঞতায় তারা এগিয়ে আছেন। যে কোনো নির্বাচন পরিচালনায় তাদের সক্ষমতা আছে। ১৯৭১ সালের পর থেকে থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, তারাই সেগুলো পরিচালনা করেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন যেদিন তফসিল ঘোষণা করবেন, সেদিন থেকে পুরো বাহিনী নির্বাচন কমিশনের অধীন চলে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা থাকবে না। মুখ্য ভূমিকায় চলে যাবে নির্বাচন কমিশন। তাদের তত্ত্বাবধানেই চলে যাবে আমাদের নিরাপত্তা বাহিনী। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাউকে বদলি কিংবা পদায়নও করতে পারবে না। কাজেই সবকিছু পরিচালনার ভার চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। আমরা এ-ও বলেছি, পুলিশের পাশাপাশি আমাদের একটি সহায়ক বাহিনীও রয়েছে। তাদের সংখ্যাও এক মিলিয়নের মতো। আলাপ-আলোচনা শেষে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা যা জানতে চেয়েছেন, তা বিশ্লেষণ করে বলে দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সহিংসতার ঘটনায় সাতশর বেশি আটক হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩