ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি

ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ শান্তিপূর্ণ: ইসি রাশেদা

ঢাকা: নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ঢাকা-১৭ আসন ও স্থানীয় নির্বাচনগুলোর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে ঢাকা-১৭ আসনে ভোটার উপস্থিতি কম।

সোমবার (১৭ জুলাই) নির্বাচন ভবনের বেজমেন্টে সিসি ক্যামেরায় চার ঘণ্টার ভোট পর্যবেক্ষণের পর তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে আমি ঢাকা-১৭ আসনে বনানীর বিদ্যা নিকেতন ভোটকেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষে চালু হয়েছে দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী দেখেছি। এক প্রার্থীর এজেন্ট দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন, বাকি এজেন্টরা চলে আসবেন। ভোটের পরিবেশ ভালো। তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চিত্র দেখিনি। পরিবেশ ভালো আছে। তবে চলে আসার সময় চার পাঁচজন মহিলা সিঁড়িতে দেখলাম, তারা বললেন আমরা এজেন্ট। কাগজ এখনো পাইনি, তাই দাঁড়িয়ে আছি। পেলে যাবো।

এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ফোন থাকায় সাংবাদিকদের বের করে দিয়েছেন প্রিজাইডিং অফিসার, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি, তখন কিন্তু অনেক সাংবাদিক ছিলেন।

অন্য এক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। এটার কারণ হতে পারে খুব অল্প সময়ের জন্য নির্বাচন হচ্ছে। অভিজাত এলাকা। সে কারণে ভোটাররা আগ্রহী নাও হতে পারেন। প্রকৃত ঘটনা জানতে পারবো পরে। ভোট পড়ার হার বাড়বে বলে আমরা ধারণা।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া ভোট বর্জন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো।

পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ৭৮টি নির্বাচনের প্রসঙ্গে রাশেদা সুলতানা বলেন, ডিসি, এসপি, রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে। খুব শন্তিপূর্ণ ভোট হচ্ছে স্থানীয় পর্যায়ে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ শান্তিপূর্ণ: ইসি রাশেদা

আপডেট সময় ০২:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩