ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক নথি সরানোর চক্র খুঁজতে গোয়েন্দা তদন্তের নির্দেশ বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কারো ভিসানীতি, নিষেধাজ্ঞা এসব বিবেচনা করে নির্বাচনে যাচ্ছে না। আমাদের নজর সংবিধানের দিকে, দেশের জনগণের দিকে।

তিনি বলেন, নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কোনো বহিঃশক্তির পরামর্শে নয়।

মঙ্গলবার (২০ জুন) বিকালে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ভারতকে সময়ের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে বিশ্বে অনেক বিষয়— যুদ্ধ, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট। এখানে বাংলাদেশ বিষয়ে কোনো কথা হবে কিনা তা নিয়ে ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশে নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ভিসানীতি প্রয়োগ করতে যাচ্ছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা সেটা তার দৃষ্টিকোণ থেকে নিজস্ব ব্যাপার। 

কাদের বলেন, কিছু কিছু দেশ আছে যাদের নিজেদের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, প্রশ্ন আছে- তারা কী গণতন্ত্র শেখাবে? এসব নিয়ে আমরা ভাবি না। আমরা আমাদের দেশের সংবিধান মতো গণতন্ত্র অনুযায়ী কাজ করে যাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কোনো কোনো মহল আছে তাদের কাছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের অর্থ যখন আওয়ামী লীগ পরাজিত হবে। আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচন সুষ্ঠু- এটা হচ্ছে বিএনপিসহ কিছু দলের মনবাসনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কাদের

আপডেট সময় ১১:০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩