ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে  ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। এবার এ ইউনিটে  ৬ হাজার ৫০০ সিটের বিপরীতে  আবেদন করেছেন ৩৮ হাজার ৪৯৫ ‘ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বে ৬ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী।

গতকাল শুক্রবার (১৬ জুন) রাতে বিষয়টি দৈনিক জনবানীকে  নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

তিনি বলেন, শনিবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল সাড়ে ১০টার মধ্যে। রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।

এর আগে শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হয়।

যেভাবে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট)-

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।  পরীক্ষা হবে মোট ১২০ নম্বরের। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে ১০০। আর জিপিএর উপর ২০ নম্বর। এতে পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবেন তাদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না। ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুসৃত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মোট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য নম্বর  থাকবে ২৫।

তবে যেসব প্রার্থী উচ্চমাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন, তারা এসব বিষয়ে পরীক্ষা দেবেন। তবে কোনো প্রার্থী ইচ্ছা করলে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।

আবার যেসব প্রার্থী উচ্চমাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান ৪টি বিষয়ের মধ্যে (সর্বোচ্চ দুইটি) অধ্যয়ন করেনি, তাদের সেগুলোর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবে তবে পদার্থ, রসায়ন বাধ্যতামূলক।

সাত কলেজগুলো হলো:

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, কবি নজরুল সরকারি কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আপডেট সময় ০৩:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩