ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আইসিসির মাসসেরা মনোনয়নে শান্ত

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত।

মঙ্গলবার (৬ জুন)  দুপুরে এক বিবৃতি দিয়ে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়।

সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে  তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তানের বাবর আজম এবং আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।  আর নারী বিভাগে মনোনয়ন পাওয়া তিনজন হলেন শ্রীলঙ্কার চামারি আত্তাপাত্তু, হারশিথা মাধাবি ও থাইল‌্যান্ডের থিপচাতা পুত্তাওয়াং।

২৪ বছর বয়সী ক্রিকেটার মে মাসে আইরিশদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন। আইরিশদের বিপক্ষে তিন ম‌্যাচ সিরিজে সিরিজ সেরা হয়েছিলেন। ৪৪ রানের ইনিংস দিয়ে পথচলা শুরু হয়েছিল। দ্বিতীয় ম‌্যাচে ৩২০ রান তাড়া করতে নেমে ৮৩ বলে ওয়ানডের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ওই ম‌্যাচে ৯৩ বলে ১১৭ রান করেন ১২ চার ও ৩ ছক্কায়। তৃতীয় ম‌্যাচে ৩৫ রানের ছোট্ট ইনিংস খেলে অবদান রাখেন। সেই ম‌্যাচে ১০ রানে ১ উইকেট নিয়ে বল হাতেও কারিশমা দেখান। এমন দ‌্যুতিময় পারফরম‌্যান্সের কারণে মে মাসের সেরাদের কাতারে শান্তর নাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আইসিসির মাসসেরা মনোনয়নে শান্ত

আপডেট সময় ০৬:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩