ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা

মদ‍্যপ অবস্থায় ফোনে ফের মোদিকে প্রাণনাশের হুমকি!

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। সেই অভিযোগে ৪৮ বছরের একব‍্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৬ মে) দিল্লি পুলিশের তরফে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওপার থেকে ভেসে আসে একব‍্যক্তির গলা। প্রধানমন্ত্রী মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ফোন পেয়ে দিল্লি পুলিশের একটি টিম তদন্ত অভিযানে নেমে নয়াদিল্লির ডেপুটি কমিশনার প্রণব তাওয়াল সাংবাদিকদের জানান, প্রথমে ফোনটি কোন এলাকা থেকে করা হয়েছে, তা চিহ্নিত করা হয়। জানা যায়, করোলবাগ এলাকা থেকে করা হয়েছে হুমকির ফোনটি।

এরপরই পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছে যায়। করোলবাগের রায়গর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম হেমন্ত কুমার (৪৮)। তাকে গ্রেফতার করে থানায় এনে জেরা করা হয়।

জেরায় হেমন্ত জানিয়েছেন, গত ৬ বছর ধরে তিনি বেকার। ফলে চূড়ান্ত হতাশায় ভুগছিলেন। সেই সঙ্গে নিয়মিত মদ‍্যপান করেন। নেশাগ্রস্ত অবস্থাতেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে মোদিকে খুনের হুমকি দেন তিনি।

তবে এর নেপথ্যে অন‍্য কোনও ষড়যন্ত্র কিংবা বড় কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব‍্যক্তির অতীতেও কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তারও তদন্ত চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

মদ‍্যপ অবস্থায় ফোনে ফের মোদিকে প্রাণনাশের হুমকি!

আপডেট সময় ০১:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩