ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

ইতালিতে বন্যায় ১৩ জন নিহত

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ইতালিতে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘর ছেড়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। শুক্রবার, ১৯ মে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত দেড়দিনে দেশটিতে যে বৃষ্টি হয়েছে, তা গত ৬ মাসেও হয়নি। বৃষ্টির কারণে ২০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে। বিভিন্ন জায়গায় ভূমিধসের খবরও পাওয়া গেছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির রাভেনা শহর। শহরটির মেয়র মিশেল ডি পাসকেল জানান, বর্তমান পরিস্থিতি গত শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ। স্থানীয়দের ব্যাপক আকারে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

ইতালির এমন পরিস্থিতির পেছনে জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন অনেকে। দেশটির জাতীয়ভাবে পরিকল্পনার প্রয়োজন ছিল বলে সরকারকে আগেই সতর্ক করেছিলেন অনেকে।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

ইতালিতে বন্যায় ১৩ জন নিহত

আপডেট সময় ১২:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩