ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় এ অর্থ ব্যয় করা হবে। বুধবার, ১৭ মে ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার ও বাংলাদেশে আঘাত করে। এটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় পাঁচ লাখ মানুষ এবং শরণার্থী শিবিরের প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে প্রভাবিত করে।

ঝড়টি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। যার ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত হয়। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। যার ফলে ব্যাপকভাবে ঝড়, বন্যা ও ভূমিধস হয়।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে, মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।

আগাম সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে, যা লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নিরাপদ রাখছে। এছাড়াও রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায় সবচেয়ে বেশি অবদান রাখছে যুক্তরাষ্ট্র।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ

মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৩০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩