সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

আফিফের সেঞ্চুরিতে বড় সংগ্রহ আবাহনীর

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নেমেছে আবাহনী এবং প্রাইম ব্যাংক। দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আবাহনী। যেখানে সেঞ্চুরির দেখা পেয়েছেন আফিফ হোসেন। নির্ধারিত ৫০ ওভার পর্যন্ত ব্যাট করে তিনি অপরাজিত থাকেন ১১১ রানে। তাতেই দলীয় রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২৮৫।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে গতকাল বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আফিফ। এমন সুখবর পাওয়ার একদিন না যেতেই করলেন সেঞ্চুরি।

শুরুতে দলের দুই ওপেনার নাঈম শেখ এবং এনামুল হক বিজয় দলকে ভালো শুরু এনে দেন। তবে ব্যক্তিগত ৩১ রানে থাকা অবস্থায় ফিরে যান বিজয়। এরপর ২৬ রান করে ফিরে যান নাঈমও। তিনে নামা মাহমুদুল হাসান জয়ও ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ডান হাতি এই ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেন ১৯ রান করে।

এরপর আফিফের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এই দুই ব্যাটার মিলে ১৪০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন। তবে ৬৭ রানে ফিরে যান মোসাদ্দেক। এরপর পাকিস্তানি ক্রিকেটার খুশদিল করেন ১২ রান।

এরপর জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে আফিফ তুলে নেন সেঞ্চুরি। অনিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১ রান করে এবং আফিফ ১১১ রানে। প্রাইম ব্যাংকের হয়ে দুইটি করে উইকেট নেন শেখ মেহেদী ও কাশিফ বাট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

আফিফের সেঞ্চুরিতে বড় সংগ্রহ আবাহনীর

আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩