সংবাদ শিরোনাম ::
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

আমরা নেটওয়ার্কসের মুনাফা বাড়লেও কমেছে টেকনোলজিসের

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা তিনগুণের বেশি বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের। একই সময়ে মুনাফা কমেছে একই গ্রুপের অপর কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের।

সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, সম্প্রতি লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। অর্থাৎ ৯০ পয়সা ইপিএস বেড়েছে। যা আগের বছরের চেয়ে তিনগুণ বেড়েছে।

চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা জুলাই-ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ৯০ পয়সা। মুনাফা বাড়ায় গত ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ০৪ পয়সা।

আর ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে আমরা টেকনোলজিসের ইপিএস দাঁড়িয়েছে ৫৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১০ পয়সা। অর্থাৎ ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের তুলনায় ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে মুনাফা কমেছে দ্বিগুণ। তাতে গত ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৪২ পয়সা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ

আমরা নেটওয়ার্কসের মুনাফা বাড়লেও কমেছে টেকনোলজিসের

আপডেট সময় ১২:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩