ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিপিডিসির তিন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে তোলপাড়, তদন্তে নেমেছে দুদক রাতের আঁধারে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: তারাগঞ্জে চরম উৎকণ্ঠা রাজউক ইঞ্জিনিয়ার টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’ অনিয়ম থেকে দুর্নীতি: এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিতর্কিত কর্মজীবন রাজউকের পরিকল্পনাবিদ নুর–ই–খোদার অবৈধ সম্পদের পাহাড় ঘুষে গড়ে উঠেছে ক্যাশিয়ার আমিনুলের ‘সাম্রাজ্য’১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি এলজিইডিতে দুর্নীতির মুকুটহীন রানী জয়শ্রী দে ঘুষের বোঝায় নাজেহাল ঠিকাদাররা গুম- খুনের মাস্টার মাইন্ড মেজর জেনারেল তারিক সিদ্দিকের হাজার কোটি টাকার সম্পদ গণপূর্তের প্রকৌশলী আজমল হকের সম্পদের পাহাড় গণপূর্তের আলমগীরের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি

জনগণের শক্তিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সব অপশক্তিকে রুখে দেবে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জনগণের শক্তিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সব অপশক্তিকে রুখে দেবে। জনগণই আমাদের শক্তি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যক্তিস্বার্থে কোনো বিভাজন করা যাবে না।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে অফিসারদের বার্ষিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন। জনগণকে সাথে নিয়ে তিনি দেশের উন্নয়নে কাজ করছেন। কিছু অপশক্তি দেশ-বিদেশের কুশীলবদের আস্কারায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে এদের নিয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দলের মধ্যে ব্যক্তিস্বার্থে কোনো বিভাজন করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা আমাদের কোনো দায়িত্ব দিলে তার অপব্যবহার করা যাবে না। আমার সবাই বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক। আমাদের মধ্যে কেউ বিভাজনের চেষ্টা করলে তা রুখে দিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসানের পৃষ্ঠপোষকতায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপিডিসির তিন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে তোলপাড়, তদন্তে নেমেছে দুদক

জনগণের শক্তিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সব অপশক্তিকে রুখে দেবে

আপডেট সময় ০২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩