ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে জুড়ীতে এসএম জাকির হোসাইন

বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে।
একটি জাতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সবাইকে স্বপ্ন দেখতে হয়। যেমনিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশ নামক রাষ্ট্রকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন দীর্ঘ ২৩ বছর সেই স্বপ্ন লালন করেছিলেন এবং মহান মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন লালন করেছিলেন তা আমাদের বাস্তবায়ন করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার শিক্ষার হার বাড়াতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। তিনি আজ শনিবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ীতে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সানাবিল ফাউন্ডেশন টেক্সাস ইউএসএ’ র উদ্যোগে সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সানাবিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ বেলাল, ভাইস প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ চৌধুরী, ভলেন্টিয়ার সাইফুল বারী চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, জায়েদ আনোয়ার, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে জুড়ীতে এসএম জাকির হোসাইন

আপডেট সময় ০৫:২৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩