ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জা‌তিসং‌ঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হলেন রাষ্ট্রদূত মু‌হিত

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১১ জানুয়া‌রি) জাতিসংঘ সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থায়ী মিশন জানায়, জাতিসংঘে নিযুক্ত কেনিয়ার স্থায়ী প্রতিনিধি এসব বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য তিনজন সহ-সভাপতি হলেন কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের স্থায়ী প্রতিনিধি।

স্থায়ী মিশন বল‌ছে, বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্যরা ও নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন এবং এই সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমে কৌশলগত দিক-নির্দেশনা দিতে সক্ষম হবেন।

মিশন জানায়, মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাগুলো এগিয়ে নিতে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস’র সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। ইউএনএফপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে; আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

মিশ‌নের ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বহুপাক্ষিক ফোরামে একটি মর্যদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে। এর ফলে জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের সঙ্গে বাংলাদেশের যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, এই নির্বাচন তারই প্রতিফলন।

রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গত বছর ইউএন-উইমেন-এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জা‌তিসং‌ঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হলেন রাষ্ট্রদূত মু‌হিত

আপডেট সময় ০২:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩