ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের 

সাংবাদিকদের ঝুঁকি নেওয়ার পরামর্শ ড. কামালের

গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঝুঁকি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘যুগে যুগে সাংবাদিকরা সত্য প্রতিষ্ঠায় বিভিন্ন ঝুঁকি নিয়েছেন। আতাউস সামাদের মতো সাংবাদিকরা আজও ঝুঁকি নিচ্ছেন। দেশে বর্তমান অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত ‘বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘সাংবাদিকদের জনগণের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে। যারা নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে, আন্দোলন সংগ্রামের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। কোনও সময় আমরা দেখিনি ঝুঁকি নেওয়া ছাড়া গণতন্ত্রকে রক্ষা করা গেছে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ঝুঁকি নেওয়ার বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। তারা যেন মনে না করে আমরা কিছু না করেও ঐক্য ও নিজেদের অধিকার ধরে রাখতে পারবো। যারা স্বৈরাচার ও যা ইচ্ছে তা করতে চায়, তাদের তা করতে দেবো না আমরা।’

মানিক মিয়া ও আতাউস সামাদদের পথ অনুসরণ করে সাংবাদিকরা এখনও উজ্জীবিত মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা সারা জীবন দেখেছি তারা জীবনের ঝুঁকি নিয়ে লিখেছেন। সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে নৈতিকতা দেখিয়ে। জনগণকে সচেতন রাখতে হবে।’

স্মরণসভায় আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমানের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, শামীমা চৌধুরী, সৈয়দ দিদার বক্স প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

সাংবাদিকদের ঝুঁকি নেওয়ার পরামর্শ ড. কামালের

আপডেট সময় ১২:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২