ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর আগে ‘ধর্ষণ’, প্রতিশোধ নিতে মাকে গুলি

এক বছর আগে ঘটেছিল ”ধর্ষণের ঘটনা”। এরপর সে ঘটনার প্রতিশোধ নিতে অভিযুক্তের মায়ের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরীর বিরুদ্ধে।

শনিবার বিকেলের দিকে ভারতের রাজধানী দিল্লির ভজনপুরা এলাকায় নির্মম এ ঘটনাটি ঘটে। এরপর থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঐ নারী।

অভিযুক্ত কিশোরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ঐ নারী ও তার ছেলের প্রতি আগে থেকেই ক্ষোভ ছিল কিশোরীর। কারণ ২০২১ সালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ঐ নারীর নাবালক ছেলের বিরুদ্ধে। সেই ক্ষোভ থেকেই গুলি চালিয়েছে কিশোরী। তবে কিশোরী কেন অভিযুক্তের মাকে লক্ষ্য করে গুলি চালাল, অন্য কাউকে মারা উদ্দেশ্য ছিল কি না, কোথা থেকে সে পিস্তল পেল, সবকিছুই খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছর আগে ‘ধর্ষণ’, প্রতিশোধ নিতে মাকে গুলি

আপডেট সময় ১২:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩