ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঘন কুয়াশায় চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৭

ঘন কুয়াশার জেরে চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। রোববার (৮ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে রোববার সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে এবং আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিসিটিভি আরও জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের নানচাং কাউন্টিতে রোববার গভীর রাত ১ টার ঠিক আগে ‘বড় সড়ক দুর্ঘটনা’ ঘটে। দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে। অবশ্য ঠিক কতটি যানবাহন এই দুর্ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে স্থানীয় ট্রাফিক ব্যবস্থাপনা ব্রিগেড জানিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

অবশ্য কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ব্যাপার। গত মাসে মধ্য চীনে কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেসময় মহাসড়কে গাড়ির স্তূপ সৃষ্টি হয়। ওই দুর্ঘটনায় একজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে মোটরওয়েতে একটি বাস উল্টে যাওয়ার পর ২৭ যাত্রী নিহত হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ঘন কুয়াশায় চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৭

আপডেট সময় ১২:৩৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩