ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক বিদেশি (চীনা) পর্যটককে হেনস্তা এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুত নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটককৃত ওই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিরো নানা’ নামে পরিচিত।
জানা যায়, সম্প্রতি ঐতিহাসিক এই পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা এক চীনা নাগরিকের সাথে অশোভন আচরণ করেন অভিযুক্ত আব্দুল মাবুত। সে কেবল পর্যটককে হেনস্তাই করেনি, বরং সেই ঘটনার ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং দেশের পর্যটন খাতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিট। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল মাবুত ওরফে ‘হিরো নানা’কে আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁর  বদলগাছী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের ভাবমূর্তি রক্ষায় ট্যুরিস্ট পুলিশের এই ত্বরিত ও কার্যকর ভূমিকায় স্থানীয় সচেতন মহল এবং নেটিজেনরা স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সংশ্লিষ্টরা মনে করছেন, এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ ভবিষ্যতে পর্যটন কেন্দ্রগুলোতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সহায়ক হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক

আপডেট সময় ০৫:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬