ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা: দুই আসামি গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা চালক মাহবুব আলম ওরফে মাসুম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জুন) জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত শনিবার উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাহবুব তার অটোরিকশা নিয়ে দুই যাত্রীকে বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে পুলিশ প্রথমে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলাম (২৩)কে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকার (২০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা: দুই আসামি গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

আপডেট সময় ০৬:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬