ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার দুপুরে ব্যাটালিয়নের সৈনিক মেসে এক আনাড়ম্বর প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন।
তিনি বলেন, ২০১৩ সালের ১৯ জুন বান্দরবন জেলার রুমা উপজেলার দূর্গম পার্বত্য এলাকাতে প্রতিষ্ঠা হবার পর থেকেই ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সঠিক ও সুন্দর ভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। শুরুতে ২৬ জন বিজিবি সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্যাটালিয়নে অনেক সংখ্যক সদস্য অন্তর্ভূক্ত হয়েছেন। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা সুরক্ষার গুরু দায়িত্ব পালনের পাশাপাশি বেসামরিক প্রশাসনকে দেশের প্রয়োজনে দেশের অভ্যন্তরেও সাহায্য করছে বিজিবি।
সেক্টর কমান্ডার আরো বলেন, এছাড়াও সীমান্তে জিরো টলারেন্স দেখিয়ে ৫৩ বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় গবাদী পশু, মাদক পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন। আর তাই ভবিষ্যতে মাদক, নারী ও শিশু পাচার রোধ, পুশইন প্রতিরোধ এবং চোরাচালান দমনসহ দেশ ও জাতীর কল্যানে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি কর্ণেল সৈয়দ কামাল হোসেন।
অনুষ্ঠানে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর মো. সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার গৌতম কুমার, ব্যাটালিয়নের কনিষ্ট সৈনিক সিপাহী শাখাওয়াত হোসেন, আফসানা মিমি, র‌্যাব প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধি, আইনজীবী, ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তণ করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। পরিশেষে ব্যাটালিয়ন ও দেশের মঙ্গল কামনায় মোনাজাত করেন ইমাম এ কে এম ফজলুল হক।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬