ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের আদালতে মামলা লড়বে রোবট আইনজীবী!

আদালতে নিজের মক্কেলের হয়ে এবার সওয়াল-জবাব করতে নামবে রোবট আইনজীবী। বিষয়টিকে আজগুবি মনে হলেও বিশ্বে এই প্রথম এমন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দাবি করেছে ব্রিটেনের ‘নিউ সায়েন্টিস্ট’ পত্রিকা।

সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আদালতে রোবট আইনজীবীকে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে। তবে আদালতে আইনজীবীর বেশে আসবে না কোনো রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে ‘ডুনটপে’ নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।

২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এই মুহূর্তে ডুনটপের সিইও হিসেবে কাজ করছেন তিনি। জোশুয়ার দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে ডুনটপে। সংস্থার বিজ্ঞাপনও বেশ চমকদার। সেখানে বলা হয়েছে, বিশ্বের প্রথম রোবট আইনজীবী হল ডুনটপে অ্যাপ। একটি বাটন চেপেই কর্পোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আদালতে মামলা লড়বে রোবট আইনজীবী!

আপডেট সময় ১২:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩