ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

চাঁপাইনবাবগঞ্জ, ৯ জুন: চাঁপাইনবাবগঞ্জের নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সোমবার অনুষ্ঠিত এ পরিদর্শনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তাবৃন্দ এবং নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেন্দ্রটির সার্বিক পরিবেশ, চিকিৎসা কার্যক্রম, পুনর্বাসন ব্যবস্থা এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি তাদের বর্তমান অবস্থা, চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
পরে কেন্দ্রে আয়োজিত এক মোটিভেশনাল সেশনে তিনি রোগীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা হলেও যথাযথ চিকিৎসা, দৃঢ় মনোবল এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে এ অবস্থা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। তিনি রোগীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, মাদকমুক্ত জীবন একজন ব্যক্তি, তার পরিবার ও সমাজের জন্য কল্যাণকর। সমাজের মূলধারায় ফিরে এসে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে তিনি রোগীদের প্রতি আহ্বান জানান। তাঁর বক্তব্যে উপস্থিত রোগীরা উৎসাহিত হন এবং নতুনভাবে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও বক্তব্য দেন। তাঁরা মাদকমুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে চিকিৎসা শেষে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য রোগীদের উদ্বুদ্ধ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জানিয়েছে, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনঃএকীভূত করার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ০৬:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬