ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগের ২ নেতা আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক খান সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে আজাদুলের বাড়ির সামনের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সোমবার দুপুরে পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ভোররাতে তাদের আটক করা হয়। পরে দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগের ২ নেতা আটক

আপডেট সময় ০৫:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬