ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মধ্যরাতের আগুনে ভস্মীভূত বসতঘর ও গোয়ালঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ললিত রায়ের ছেলে ফনী রায়ের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ব্যাপক আকার ধারণ করে।
খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান,আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি শোয়ার ঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে দ্রুত ব্যবস্থা নিয়ে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মধ্যরাতের আগুনে ভস্মীভূত বসতঘর ও গোয়ালঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় ০৫:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬