ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলু চাষিদের সক্ষমতা বৃদ্ধিতে বালিয়াডাঙ্গীতে নিয়মিত সভা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলু খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের (মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম) নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বালিয়াডাঙ্গী ক্রিয়া সংস্থা মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখয়াত হোসেন। মাঠ কর্মকর্তা মো. জিল্লুর রহমান উপস্থিত থেকে আলু উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী মর্তুজা। এতে সংগঠনের ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় আলু চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে এ খাতে কৃষকদের আয় আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে এবং বিশ্বব্যাংক গ্রুপ ও আইএফএডি (IFAD)-এর সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে আলু ভ্যালু চেইনের অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলু চাষিদের সক্ষমতা বৃদ্ধিতে বালিয়াডাঙ্গীতে নিয়মিত সভা

আপডেট সময় ০৪:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬