সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করলেন বেরোবি কর্মকর্তারা

দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্য, প্রহসন এবং হয়রানির অভিযোগে চলমান কর্মবিরতি কর্মসূচি উপাচার্যের আশ্বাসে স্থগিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা।
মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট সংলগ্ন কর্মবিরতি স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন মিঠু বলেন, “রেজিস্ট্রারের সঙ্গে আলোচনার পর প্রশাসন আমাদের আন্তরিকভাবে জানিয়েছে যে, পদোন্নতি ও আপগ্রেডেশনের বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উপাচার্য মহোদয়ের মৌখিক আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে বিষয়টির কার্যকর সমাধান করবে। সেই প্রত্যাশা থেকেই আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে।” উল্লেখ্য, পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্যের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের একাংশ কর্মকর্তা। কর্মসূচির কারণে প্রশাসনিক কার্যক্রমেও আংশিক প্রভাব পড়ে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. হাসিবুল আহসান, মোছা. খালিদা আক্তার, ফজলুল হক, মো. মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার, সহকারী প্রকৌশলী মো. আহসানুল হাবিব এবং সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. মনজুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

উপাচার্যের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করলেন বেরোবি কর্মকর্তারা

আপডেট সময় ০৩:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬